স্ফুলিঙ্গ ছবিতে দর্শক সারিতে পরীমনি
নিউজফ্ল্যাশ৭১ ডেস্ক | প্রকাশিত: ২৫ জানুয়ারী ২০২১, ০৭:৪০ পিএম
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে নন্দিত পরিচালক তৌকীর আহমেদের নতুন ছবি ‘স্ফুলিঙ্গ’ মুক্তি পাবে আগামী মার্চে। এরই মধ্যে শুরু হয়েছে ছবিটির প্রচার-প্রচারণা।
রোববার (২৪ জানুয়ারি) রাতে ‘স্ফুলিঙ্গ’ সিনেমার ফার্স্টলুক ভিডিও প্রকাশ পেয়েছে সামাজিক মাধ্যমে। যেখানে দেখা মিলেছে ছবির কেন্দ্রীয় একটি চরিত্রের জনপ্রিয় অভিনেত্রী পরীমনির। ৫০ সেকেন্ডের ফার্স্টলুকে একটি কনসার্টে দর্শক সারিতে দেখা যায় পরীমনিকে। সেখানে ‘সময় গেলে সাধন হবে না’ গানের তালে হাত নাড়াচ্ছেন তিনি।
গত ৯ ডিসেম্বর বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে সিনেমাটির ঘোষণা দেন তৌকীর আহমেদ। শুটিং ১১ ডিসেম্বর শুরু হয়ে টানা ২৩ দিনের মাথায় এর দৃশ্যধারণ সম্পন্ন হয়।
‘স্ফুলিঙ্গ’ ছবির গল্প এগিয়েছে একটি ব্যান্ড দলকে ঘিরে। বঙ্গবন্ধুর আদর্শকে তরুণ প্রজন্মের কাছে মেলে ধরতেই সিনেমাটি নির্মিত হয়েছে। স্বপ্নের বাংলাদেশ ফাউন্ডেশনের প্রযোজনায় ছবিটির সংগীত পরিচালনা করেছেন পিন্টু ঘোষ।
ছবিতে পরীমনি ছাড়াও অভিনয় করেছেন জাকিয়া বারী মম, রওনক হাসান, শ্যামল মাওলা, আবুল হায়াত, মামুনুর রশীদ, শহীদুল আলম সাচ্চু অনেকেই।
এনএফ৭১/জেএস/২০২১
বিষয়: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্ফুলিঙ্গ অভিনেত্রী পরীমনি জাকিয়া বারী মম রওনক হাসান শ্যামল মাওলা আবুল হায়াত মামুনুর রশীদ শহীদুল আলম সাচ্চু
