মমতাকে ছাড়তে পারব না আমি

নিউজফ্ল্যাশ৭১ ডেস্ক | প্রকাশিত: ২৫ জানুয়ারী ২০২১, ০১:০৬ এএম

চিত্রনায়িকা কৌশানী মুখোপাধ্যায়

নুসরাত জাহান ও মিমি চক্রবর্তীর পর এবার রাজনীতিতে পা রাখলেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী ও ‘পারব না আমি ছাড়তে তোকে’ সিনেমার চিত্রনায়িকা কৌশানী মুখোপাধ্যায়।

রোববার (২৪ জানুয়ারি) পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির দলে যোগ দিলেন কৌশানী।

তখন কৌশানী বলেন, আমার প্রথম ছবি ‘পারব না আমি ছাড়তে তোকে’। মমতা বন্দ্যোপাধ্যায়কেও ছাড়তে পারব না আমি। আমি অভিনেত্রী হিসেবে যতটুকু পেরেছি সাধারণ মানুষের জন্য কাজ করেছি। দলের সঙ্গে যুক্ত হয়ে আমি আরও মানুষের জন্য কাজ করতে চাই।

রোববার সকালে তৃণমূল ভবনে পশ্চিমবঙ্গের মন্ত্রী ব্রাত্য বসু এবং দলের মুখপাত্র কুণাল ঘোষের হাত থেকে তৃণমূল পতাকা হাতে তুলে নেয় টালিউডের এই দুই অভিনেত্রী। কৌশানীর সঙ্গে তৃণমূলে যোগ দিয়েছেন অভিনেত্রী পিয়া সেনগুপ্তও।

এনএফ৭১/জেএস/২০২১





Top