বুঝেশুনে সিদ্ধান্ত নেবেন মডেল নায়লা নাঈম
নিউজফ্ল্যাশ৭১ ডেস্ক | প্রকাশিত: ২৪ জানুয়ারী ২০২১, ০২:০৫ এএম
সম্প্রতি বাংলাদেশের বহুল আলোচিত-সমালোচিত, সাহসী বক্তব্য ও খোলামেলা ভিডিও প্রকাশ করে আলোচনায় থাকেন মডেল নায়লা নাঈম। বিজ্ঞাপনচিত্র ও চলচ্চিত্রের আইটেম গানেও তাকে বেশ খোলামেলা ভাবে উপস্থিত হতে দেখা গেছে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে তার এ সাহসী বক্তব্য ও খোলামেলা ভিডিও কারণে বারবারই সমালোচনা তুপে পড়তে হয়েছে তাকে। আর তাই সে এবার সমালোচনা এড়াতে বুঝেশুনে সিদ্ধান্ত নেবেন।
জানা গেছে, বর্তমান সময়ের তরুণ নির্মাতা আহমেদ সাব্বির নির্মাণ করতে যাচ্ছেন থ্রিডি চলচ্চিত্র ‘কমলীবালা দেবী’। এই সিনেমার প্রধান চরিত্রে নায়লা নাঈমকে দেখা যেতে পারে।
এ প্রসঙ্গে নায়লা নাঈম বলেন, ‘এ সিনেমায় অভিনয়ের বিষয়ে নির্মাতার সঙ্গে কথা হয়েছে। যদিও ব্যস্ততার কারণে সিনেমাটির গল্প এখনও শোনা হয়নি। গল্প শুনে সবকিছু চূড়ান্ত করবো। এখন থেকে বুঝেশুনে সিদ্ধান্ত নিতে চাই।’
এনএফ৭১/জেএস/২০২১
