সড়ক দুর্ঘটনায় কণ্ঠশিল্পী পাগল হাসান নিহত!
রাশেদ রাসেল | প্রকাশিত: ১৮ এপ্রিল ২০২৪, ১১:১১ এএম
আজ বৃহস্পতিবার (১৮ এপ্রিল) সকাল ৭টার দিকে সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলা থেকে অটোরিকশাযোগে নিজ উপজেলা ছাতকে ফিরছিলেন পাগল হাসানসহ পাঁচজন। অটোরিকশাটি ছাতকের সুরমা ব্রিজ এলাকায় আসার পর গোবিন্দগঞ্জ থেকে দোয়ারাবাজারের উদ্দেশে ছেড়ে আসা একটি বাসের সঙ্গে অটোটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পাগল হাসানসহ অটোরিকশার দুই যাত্রী ঘটনাস্থলেই নিহত হন।
আহত হন অটোরিকশার অন্য তিন যাত্রী। স্থানীয়রা তাদের উদ্ধার করে ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাদের নেওয়া হয় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে।
বিষয়:
