বিয়ে করতে যাচ্ছেন অবন্তী সিঁথি!
ফারহানা মির্জা | প্রকাশিত: ২৮ নভেম্বর ২০২৩, ১১:৫৫ এএম
সাম্প্রতিক সময়ের অন্যতম আলোচিত গায়িকা অবন্তী সিঁথি, করতে যাচ্ছেন বিয়ে। গায়িকার হবু বরের নাম অমিত দে। অমিত লন্ডনপ্রবাসী, অ্যাকাউন্টিংয়ে পড়াশোনা শেষ করে এখন তিনি একটি ফিন্যান্স ফার্মে কর্মরত আছেন।
গণমাধ্যমকে সিঁথি বলেন, অমিতের সঙ্গে পরিচয় বেশি দিনের না। সাত-আট মাস হবে। ও খুব ভালো গান করে। আমাদের একসঙ্গে একটা গান করতে গিয়েই পরিচয় হয়েছে।
তিনি আরও বলেন, আর এই বিয়ের পুরো আয়োজন পারিবারিকভাবেই হচ্ছে। দুই পরিবার বিয়ে-পূর্ব যাবতীয় আনুষ্ঠানিকতা সেরেছে।আশীর্বাদ ইতোমধ্যে হয়ে গেছে।
এই শিল্পী বিয়ে উপলক্ষে একটা গান করছেন। এটি বিয়ের চমক হিসেবে রাখতে চান সিঁথি।আগামী ১৫ ডিসেম্বর রাজধানীর মিরপুরের একটি পার্টি সেন্টারে বিয়ে অনুষ্ঠান হবে।
উল্লেখ্য, ভারতীয় টেলিভিশন রিয়েলিটি শো ‘সারেগামাপা’খ্যাত কণ্ঠশিল্পী অবন্তী সিঁথি। বেড়ে উঠেছেন জামালপুরে। জামালপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয় থেকে মাধ্যমিক আর দিগপাইত শামসুল হক ডিগ্রি কলেজে উচ্চ মাধ্যমিক শিক্ষার্থী থাকার সময় গান গেয়ে পরিচিতি পান তিনি। ছোটবেলাতেই গিটার আর হারমোনিয়াম বাজানো শিখেছেন। অবন্তী সিঁথি নেটওয়ার্কের বাইরে ওয়েব সিনেমায় রূপকথার জগতে গানের মাধ্যমে ব্যাপক পরিচিতি পান।
বিষয়: অমিত দে অবন্তী সিঁথি শিল্পী সারেগামাপা
