রাধে শ্যামের এক গানে ৩৫০ নৃত্যশিল্পী
নিউজফ্ল্যাশ৭১ ডেস্ক: | প্রকাশিত: ১২ জানুয়ারী ২০২১, ১২:২২ এএম
ইউরোপের প্রেক্ষাপটে ১৯ শতকের প্রেমের গল্প নিয়ে তৈরি'রাধে শ্যাম' সিনেমার একটি গানে অংশ নিতে ইতালি থেকে হায়দরাবাদে এসেছে ৩৫০ ইতালিয়ান নৃত্যশিল্পী।
জনপ্রিয় অভিনেতা প্রভাসের বিপরীতে এ সিনেমায় অভিনয় করছেন পূজা হেগড়ে। এ সিনেমায় প্রভাসকে দেখা যাবে আদিত্য চরিত্রে আর পূজাকে দেখা যাবে প্রেরণা চরিত্রে। চলতি বছর সিনেমাটি মুক্তির কথা রয়েছে।
জানা গেছে, এই সিনেমা নিয়ে দর্শকের প্রত্যাশা পূরণের জন্য চেষ্টার কোনো ত্রুটি করছেন না নির্মাতারা। ইতালিতে একটি গানের শুটিংয়ের কথা থাকলেও এখন তা হায়দরাবাদে দৃশ্যায়নের পরিকল্পনা করেছেন পরিচালক রাধা কৃষ্ণ কুমার।
এ সিনেমাটিতে শুধু গানই নয় রয়েছে কিছু আকর্ষণীয় অ্যাকশন দৃশ্য। অ্যাকশন দৃশ্যগুলোর তত্ত্বাবধায়ন করছেন হলিউডের প্রসিদ্ধ কোরিওগ্রাফার নিক পাওয়েল। চলতি বছর সিনেমাটি মুক্তির কথা রয়েছে।
এনএফ৭১/জেএস/২০২১
বিষয়: রাধে শ্যাম সিনেমা ইতালি হায়দরাবাদ
