সিনেমাতে কাজ করা মাটি কাটার মতোই পরিশ্রমের : অধরা খান
শাকিল খান | প্রকাশিত: ৪ জুন ২০২৩, ১০:৪৮ পিএম
সিনেমাতে কাজ করা মাটি কাটার মতোই পরিশ্রমের কাজ বলে মন্তব্য করেছেন বর্তমান সময়ের চিত্রনায়িকা অধরা খান। বৃহস্পতিবার সৈকত নাসির পরিচালিত ‘সুলতানপুর’ সিনেমার প্রিমিয়ার শো’তে হাজির হয়ে এই মন্তব্য করেন তিনি।
অধরা খান বলেছেন, ‘সিনেমাতে কাজ করা এত বেশি পরিশ্রম, ঠিক মাটি কাটলে মানুষের যে রকম পরিশ্রম হয়, সিনেমার কাজটাও কিন্তু সে রকম। সকাল ৬টায় যদি শুটিং কল থাকে, তাহলে আমাদের উঠতে হয় ভোর ৪টায়। আমরা চাইলেও ৯টা-৫টা পর্যন্ত কাজ করতে পারি না। টানা ১২ থেকে ১৮ ঘণ্টার মতো কাজ করতে হয়।’
সৈকত নাসির পরিচালিত সিনেমা ‘সুলতানপুর’ ছবির প্রিমিয়ার শো শেষে নিজের কাজের অভিজ্ঞতা নিয়ে বৃহস্পতিবার এ কথা বলেন তিনি। অধরা আরও বলেন, যখন ছবিটার শুটিং করি তখন সারা বিশ্ব করোনার কারণে প্রায় অচল। মানুষ ভয়ে বাসা থেকেই বের হচ্ছিল না। সেই সময়ে এই ছবির কাজ করা অনেক বেশি চ্যালেঞ্জিং ছিল। কারণ করোনার মধ্যে এ রকম একটা ক্রাউডেড ফিল্ম করা সহজ কথা ছিল না।
সিনোমটি মুক্তির দিনে নায়িকা বলেন, ‘কষ্ট করলে যে সেটার ফল পাওয়া যায়, ‘সুলতানপুর’ তার বড় উদাহরণ। প্রথম দিনে মানুষের রিয়েকশনে অন্তত এমনটাই হলো।’
শুক্রবার দেশের ২২টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে সৈকত নাসির পরিচালিত সিনেমা ‘সুলতানপুর’।
বিষয়: সিনেমা অধরা খান সুলতানপুর News newsflash71
