লাখো মুক্তায় মোড়ানো পোশাকে চমক দিলেন আলিয়া
শাকিল খান
|
প্রকাশিত: ২ মে ২০২৩, ০৯:৪১ পিএম
কল্প কথার রাজকন্যার বেশেই যেন হাজির বলিকন্যা আলিয়া ভাট। মুক্তায় মোড়ানো সাদা গাউনে তিনি হাঁটলেন মেট গালার মঞ্চে। তার এমন পোশাক আলো ঝলমলে রাতে সবার নজর কেড়েছে।
ফ্যাশন দুনিয়ার অন্যতম বড় আয়োজন মেট গালা। গতকাল সোমবার রাতে নিউইয়র্কে মেট গালা ২০২৩-এর আসর বসেছিল। তবে আলিয়ার পাশাপাশি জোনাস দম্পতিও ছিলেন সমান উজ্জ্বল।
ফ্যাশন–দুনিয়ার সবচেয়ে বড় আর উজ্জ্বল আয়োজন হিসেবে ধরা হয় মেট গালাকে। গতকাল সোমবার রাতে নিউইয়র্কে মেট গালা ২০২৩-এর আসর বলেছিল। এই রাতে বলিউড তারকারা অন্য কারও চেয়ে কম ছিলেন না। তবে আলিয়ার জন্য এই রাত ছিল বিশেষ। কারণ, মেট গালায় এবার অভিষেক হলো এই বলিউড নায়িকার। সাদা গাউনে এই রাতে মেট গালার লালগালিচায় স্নিগ্ধতা ছড়িয়েছিলেন আলিয়া।
নেপালি-আমেরিকান ডিজাইনার প্রবাল গুরুং আলিয়ার এ গাউন ডিজাইন করেছেন। গাউনটি আরও ঝলমলিয়ে উঠেছে এক লাখ মুক্তার চমকে। মেট গালার রাতে আলিয়ার পরির বেশের ছবিতে এখন মজেছে নেটিজেনরা।
ছবিগুলো পোস্ট করে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলিয়া লিখেছেন, ‘আমাকে সব সময় আইকনিক শ্যানেল ব্র্যান্ড মুগ্ধ করে এসেছে। আজকের রাতে আমার এই সাজ তার দ্বারাই অনুপ্রাণিত, বিশেষ করে ১৯৯২ সালে সুপার মডেল ক্লদিয়া শিফারের শ্যানেল ব্রাইডাল লুক আমাকে অনুপ্রাণিত করেছে।’
বিষয়: আলিয়া ভাট বলিউড পোশাক News newsflash71
