৩ মিনিটে ১৮৪ সেলফি, গিনেস বুকে নাম তুললেন অক্ষয়
নিশি রহমান
|
প্রকাশিত: ২৩ ফেব্রুয়ারী ২০২৩, ১০:৫৯ পিএম
বলিউড সুপারস্টার অক্ষয় কুমার তাঁর মুকুটে নতুন একটি পালক যোগ করেছেন। কম সময়ের মধ্যে রেকর্ড সেলফি তোলার জন্য নাম তুলেছেন গিনেস বুকে। তিন মিনিটের মধ্যে সর্বাধিক সেলফি তোলা ব্যক্তি হিসাবে সামনে এসেছেন অক্ষয় কুমার।
আরও পড়ুন>>> এবার সত্যি কি লেখক হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছেন শাহরুখ?
রেকর্ড করার পরেই অক্ষয় কুমার তার অনুরাগীদের উদ্দেশ্যে বলেছেন, “আমি এই অনন্য বিশ্ব রেকর্ড ভাঙতে এবং আমার ভক্তদের সঙ্গে এই মুহূর্তটি ভাগ করে নিতে পেরে ভীষণই আনন্দিত। আমি এখনও পর্যন্ত যা কিছু অর্জন করেছি এবং এই মুহূর্তে আমার জীবনে আমি যেখানে দাঁড়িয়ে আছি, তা শুধুমাত্র আমার ভক্তদের নিঃশর্ত ভালবাসা এবং সমর্থনের কারণে।” উল্লেখ্য আগামী ২৪ ফেব্রুয়ারি মুক্তি পেতে চলেছে তাঁর আসন্ন ছবি ‘সেলফি’। এটি ২০১৯ সালের মালায়ালাম-ভাষার কমেডি-ড্রামা ‘ড্রাইভিং লাইসেন্স’-এর একটি অফিসিয়াল হিন্দি রিমেক, যেখানে প্রধান ভূমিকায় পৃথ্বীরাজ এবং সুরজ ভেঞ্জারমুদা অভিনয় করেছেন।
গতকাল সেলফি সিনেমার প্রচারে গিয়ে এই কাণ্ড ঘটান অক্ষয়। আর সেই সেলফি দিয়ে লঙ্কাকাণ্ড ঘটানোর ভিডিও নিজের সামাজিক যোগাযোগমাধ্যমেও শেয়ার করেছেন এই অভিনেতা।
এর আগে রেকর্ডটি ছিল ডোয়াইন জনসনের (যিনি রেসলিংয়ের ময়দানে রক নামেই বেশি পরিচিত) দখলে। তিনি লন্ডনে ২০১৫ সালে তিন মিনিটে ১০৫টি সেলফি তুলেছিলেন।
বিষয়: গিনেস বুক বলিউড সুপারস্টার ‘সেলফি’ ‘ড্রাইভিং লাইসেন্স’ তারকা newsflash71 Update News News Flash Latest News News
