শুটিংয়ের সময় আহত সানি লিওন

নিজস্ব প্রতিনিধি | প্রকাশিত: ১ ফেব্রুয়ারী ২০২৩, ০৬:৩৫ এএম

সানি লিওন

সম্প্রতি নেটদুনিয়ায় একটি ভিডিও প্রকাশ করেছেন সানি লিওন। সেখানে দেখা গেছে, তিনি ছবির কস্টিউমে সজ্জিত হয়ে রয়েছেন। পায়ের আঙুলে রক্তাক্ত অবস্থায় বসে থাকতে দেখা গেছে তাকে। সহকর্মীদের কেউ কেউ তার ক্ষত সারাতে সাহায্য করছেন।

লম্বা একটা সময় পর্দার বাইরে ছিলেন সানি লিওন। ‘ক্রিস্টি’ নামের একটি ছবির মাধ্যমে ফেরা হচ্ছে তার। ছবিটি নির্মাণ করছেন মালবিকা মোহনান। এ ছবির শুটিংয়ে অংশ নিয়ে আহত হয়েছেন এ তারকা।

আরও পড়ুন: ঘরে বসেই ‘ভ্রমণ’ করা যাবে মদিনার মসজিদে নববি

ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, শ্যুটিং চলাকালীনই দুর্ভাগ্যবশতভাবে আহত হয়েছেন সানি লিওন। চিত্রগ্রহণের সময় সানি লিওনের পায়ের আঙুলে মারাত্মক আঘাত লেগেছে। অভিনেত্রীর শেয়ার করা ভিডিওতে দেখা গেছে, তিনি ছবির কস্টিউমেই সজ্জিত হয়ে রয়েছেন এবং পায়ের আঙুলে রক্তাক্ত অবস্থায় বসে থাকতে দেখা যায় তাঁকে। এরপর তাঁর টিম অভিনেত্রীর ক্ষত সারাতে সাহায্য করেছেন।

 





Top