শুটিংয়ে ভয়াবহ দুর্ঘটনার শিকার অভিনেত্রী শারমিন আঁখি
বিনোদন ডেস্ক
|
প্রকাশিত: ৩০ জানুয়ারী ২০২৩, ০৪:১৫ এএম
বৈদ্যুতিক শর্ট সার্কিটে দগ্ধ হয়ে ছোট পর্দার অভিনেত্রী শারমিন আঁখির শরীরের ৩৫ শতাংশ পুড়ে গেছে। শুটিং চলাকালীন সময়ে ভয়াবহেএই দুর্ঘটনার শিকার হয়েছেন তিনি। বর্তমানে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসা চলছে এই অভিনেত্রীর।
শনিবার (২৮ জানুয়ারি) রাজধানীর মিরপুরে একটি টেলিফিল্মের শুটিংয়ে শারমিন আঁখি আহত হয়েছেন বলে জানিয়েছেন তার স্বামী নির্মাতা রাহাত কবির।
আরও পড়ুন : দেশে ১৬ জনের দেহে করোনা শনাক্ত
রাহাত কবির বলেন, ‘সজলের সঙ্গে একটি টেলিফিল্মের শুটিং ছিল মিরপুর সাড়ে এগারোতে। দুপুরের দিকে আঁখি মেকআপ নিয়ে ওয়াশরুমে যায় চুল ঠিক করতে। হেয়ার স্টেটমেন্ট অন কিংবা অফ করতে গিয়ে এ ঘটনাটি ঘটে।’ পুলিশের ধারণা, কেউ বডি স্প্রে ব্যবহার করেছে ওটার গ্যাস থেকে বিস্ফোরণের ঘটনাটি ঘটতে পারে।
তিনি আরও বলেন, ‘শুটিং হাউজটি সম্পূর্ণ নতুন। এটি এই হাউজের দ্বিতীয় কাজ। পেইন্টিংয়ের স্মেল থেকেও হতে পারে। তবে কেউ নির্দিষ্ট করে কিছু বলতে পারছে না। বিস্ফোরণে বাথরুমের দরজা ভেঙে যায়। চিৎকার করে আঁখি বেরিয়ে আসে। ততক্ষণে দুই হাত, পা ও কপালের একাংশ, চুলসহ ৩৫ শতাংশ বার্ন হয়ে যায়।’ গুরুতর কিছু আশঙ্কা করা যাচ্ছে কিনা তা এখনই বলা যাচ্ছে না জানিয়ে এই নির্মাতা বলেন, ‘আজ (রবিবার) ডাক্তার অনেকগুলো পরীক্ষা দিয়েছে। সেগুলোর ফলাফলের পর বলা যাবে পরিস্থিতি। হাসপাতালে প্রায় এক মাস থাকতে হবে। আর সম্পূর্ণ সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরতে প্রায় ১ বছর সময় লাগবে।’
বিষয়: বৈদ্যুতিক শর্ট শর্ট সার্কিট দগ্ধ শুটিং অভিনেত্রী শারমিন আঁখি চিকিৎসা newsflash71 Latest News Update News
