নতুন বছরের শুভেচ্ছা জানালেন শবনম বুবলী
নিশি রহমান | প্রকাশিত: ২ জানুয়ারী ২০২৩, ০২:৫৭ এএম
অনেক প্রাপ্তি, হতাশা ও নানা ঘটনা-দুর্ঘটনায় শেষ হলো ২০২২। গতকাল সূর্যাস্তের সঙ্গে সঙ্গে হতাশা, দুঃখ ও না পাওয়ার বেদনাকে বিসর্জন দিয়ে এবং আনন্দ উল্লাসের মাধ্যমে নতুন আশা আর নতুন সম্ভাবনাকে স্বাগত জানিয়ে শুরু হয়েছে ইংরেজি নতুন বছর ২০২৩। ইতিমধ্যে নতুন বছরকে বরণ করে নিয়েছে সবাই। নতুন বছর শুরুর আগেই সবাইকে শুভেচ্ছা জানিয়ে ভিডিওবার্তা দিয়েছেন জনপ্রিয় ও আলোচিত চিত্রনায়িকা শবনম বুবলী।
নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক ভিডিওবার্তায় বুবলী বলেন, সকলকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা। হ্যাপি নিউ ইয়ার। ২০২২ শেষ, ২০২৩ সাল আসছে। ২০২৩ সাল যেন সবার জীবনে বয়ে আনে শান্তি এবং ভালোবাসা।
ভিডিওবার্তায় সকলের সুস্থতা কামনা করেন তিনি। এমনকি পরিবারকে সময় দিতে সবার প্রতি আহ্বান জানান এই অভিনেত্রী।
সম্প্রতি বুবলী শেষ করেছেন ‘প্রহেলিকা’ সিনেমার শুট। হাতে আছে ‘মায়া’ ও ‘দেয়ালের দেশ’ সিনেমা। মুক্তির অপেক্ষায় আছে ‘প্রেম পুরাণ’, ‘রিভেঞ্জ’ ‘লিডার: আমিই বাংলাদেশ’ সিনেমা।
