জনপ্রিয় তেলুগু অভিনেতা চালাপতি রাও মারা গেছেন
নিশি রহমান | প্রকাশিত: ২৬ ডিসেম্বর ২০২২, ০৪:৩১ এএম
দক্ষিণ ভারতের প্রবীণ অভিনেতা চালাপতি রাও মারা গেছেন। আজ রবিবার সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান এই অভিনেতা। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর। চালাপতি রাও তেলুগু সিনেমায় তার কমেডি এবং খলনায়ক চরিত্রের জন্য সবচেয়ে বেশি পরিচিত ছিলেন।দীর্ঘ অভিনয়জীবনে ৬০০টিরও বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি।
ভারতের অন্ধ্রপ্রদেশের বালিপারুর বাসিন্দা চালাপতি রাও। তার ছেলে রবি বাবুও টলিউডে একজন অভিনেতা, চলচ্চিত্র নির্মাতা এবং প্রযোজক। সাক্ষী (১৯৬৬), ড্রাইভার রামুডু (১৯৭৯), বজরাম (১৯৯৫)সহ অসংখ্য তেলুগু-তামিল চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি। ২০০৯ সালে বলিউড ফিল্ম ‘কিক’সহ ভারতের প্রায় সব ইন্ডাস্ট্রিতে কাজ করেছেন এই অভিনেতা।
আরও পডুন: মেকআপ রুমে মিলল নায়িকার ঝুলন্ত মরদেহ
এদিকে গুণী এই অভিনেতার মৃত্যুতে শোকের ঢল নেমেছে। অনেকে তাকে বর্তমান প্রজন্মের ‘সেরা এবং সাহসী’ অভিনেতা বলে অভিহিত করেছেন। ভক্তরা সামাজিক যোগাযোগ মাধ্যমে তার চলচ্চিত্র থেকে অভিনেতার পুরনো ভিডিও শেয়ার করছেন। এক ভক্ত লিখেছেন, 'অতীত এবং বর্তমান প্রজন্মের সেরা এবং সাহসী অভিনেতা। আপনাকে মিস করব। ওপারে শান্তিতে থাকুন। ' অপর এক ভক্ত শোক প্রকাশ করে লিখেছেন, 'আমরা আরেকজন মহান অভিনেতাকে হারিয়েছি। ' অন্য এক ভক্ত লিখেছেন, 'এটি টলিউডের জন্য একটি ভয়ংকর বছর ছিল। 'মৃত্যুকালে স্ত্রী ইন্দুমতী এবং তিন সন্তানকে রেখে গেছেন অভিনেতা।
