রোনালদোর সাথে নাচতে চান নোরা ফাতেহি
নিশি রহমান | প্রকাশিত: ১১ ডিসেম্বর ২০২২, ০২:০৯ এএম
বলিউডে খুব অল্প সময়ের মধ্যেই নোরা ফাতেহি নিজের জায়গা করে নিয়েছেন। তাঁর নাচের দক্ষতা, গর্জিয়াস লুক এবং ফ্যাশন স্টেটমেন্টের কারণে বিপুল জনপ্রিয়তা অর্জন করেছেন এই মডেল ও অভিনেত্রী।
‘ফিফা বিশ্বকাপ ২০২২’-এ ভারতের প্রতিনিধিত্ব করেছেন নোরা । ফিফার থিম সং গেয়ে পরিবেশন করেছেন তিনি। মাতিয়েছেন বিশ্বকাপের মঞ্চ। কাতার বিশ্বকাপের অফিসিয়াল থিম সংয়ে এ বছর বিশ্বকাপ ফুটবলের উদ্বোধনী অনুষ্ঠানে মঞ্চ মাতিয়েছেন নোরা।
সম্প্রতি এক সাক্ষাৎকারে নোরাকে প্রশ্ন করা হয়, তিনি এই বিশ্বকাপে কোন দলের সমর্থন করছেন? উত্তরে নোরা জানান, তিনি মরক্কো সমর্থন করছেন। নোরা আরো বলেন, “আমার জন্ম কানাডায় হলেও আমি মরক্কোকে সমর্থন করছি। কারণ আমি একজন মরক্কান। আমার হৃদয়ের সবটুকু জুড়ে মরক্কো। এই টুর্নামেন্টে দলটি দারুণ খেলেছে। আশা করি তারা ফাইনালে উঠবে।
অপর একটি প্রশ্নে নোরাকে জিজ্ঞাসা করা হয় যে তিনি কোন খেলোয়ারের সাথে নাচতে চান? উত্তরে নোরা জানান, ক্রিশ্চিয়ানো রোনালদো। তিনি বলেন, “রোনালদোর সাথে ডান্স করতে পারলে মজা হবে। যখন আমি তাকে খেলতে দেখেছিলাম, আমি তার অবিশ্বাস্য ফুটওয়ার্ক দেখে পাগল হয়ে গিয়েছিলাম। তিনি একজন দুর্দান্ত নৃত্যশিল্পী হবেন।
এর আগে নকআউটে মরক্কোর ঐতিহাসিক বিজয়ে সবচেয়ে বেশি খুশি হয়েছেন অভিনেত্রী নোরা ফাতেহি। ১০ ডিসেম্বর কোয়ার্টার ফাইনালের ম্যাচে পর্তুগালের মুখোমুখি হবে নোরার মরক্কো। দলের জন্য শুভকামনাও জানিয়েছেন অভিনেত্রী।
