গুরুতর আহত ছোট পর্দার অভিনেত্রী তাসনিয়া ফারিণ, ভর্তি হাসপাতালে

নিশি রহমান | প্রকাশিত: ৪ ডিসেম্বর ২০২২, ০১:০৪ এএম

অভিনেত্রী তাসনিয়া ফারিণ

বাংলাদেশের জনপ্রিয় টেলিভিশন অভিনেত্রী তাসনিয়া ফারিণ গুরুতর আহত হয়েছেন। সম্প্রতি একটি শপিংমলে আহত হন এই অভিনেত্রী।

জানা গেছে, বিপণিবিতানের নিচতলা থেকে দোতলায় উঠতে গিয়ে চলতি সিঁড়িতে দুর্ঘটনাটি ঘটে। চলন্ত অবস্থায় সিঁড়ির একটি রড বের হয়ে ফারিণের পায়ে আঘাত করে। এতে রডটি তার পায়ের মাংসে ঢুকে যায়। এতে প্রচুর রক্তক্ষরণ হয়েছে তাঁর। দুর্ঘটনার পর অভিনয়শিল্পীকে রাজধানীর একটি হাসপাতালে নেওয়া হয়।

এ দুর্ঘটনায় দুই পায়েই আঘাত পেয়েছেন অভিনেত্রী ফারিণ। ক্ষত বেশ গভীর। তাই কিছুদিন তাকে বিশ্রামে থাকতে হতে পারে বলে জানা গেছে।

ফারিণ বলেন, শপিংমলের কর্তৃপক্ষের চরম অব্যবস্থাপনার কারণেই এমনটা হয়েছে। এত বড় একটি শপিংমলে ক্রেতাদের জীবনের নিরাপত্তা না থাকায় এর বিচার দাবি করেছেন অভিনেত্রী।

ছোট পর্দায় অভিনয়ের পাশাপাশি ওটিটি প্লাটফর্মেও তাসনিয়া ফারণি অভিনয় করছেন সমান তালে। সম্প্রতি যুক্ত হয়েছেন সিনেমাতেও। কলকাতার এক নির্মাতার পরিচালনায় একটি সিনেমায় কাজ করছেন ফারিণ।

 

 

 

 





Top