ভারতের হাসপাতালে ভর্তি শবনম ফারিয়া
নিশি রহমান | প্রকাশিত: ২৮ নভেম্বর ২০২২, ০৫:৪৩ এএম
ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া। বর্তমানে তিনি ভারতের দিল্লিতে একটা হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। আজ রোববার পরীক্ষা-নিরীক্ষা শেষে সেখানকার একটি হাসপাতালে ভর্তি হয়েছেন এই অভিনেত্রী। অনেকদিন ধরেই নিশ্বাস নিতে কষ্ট হচ্ছিলো শবনম ফারিয়ার। চিকিৎসক দেখানোর পর জানতে পারেন তার নাকে জটিলতা রয়েছে।
এ বিষয়ে ফারিয়া বলেন, এক বছর ধরে লক্ষ্য করছিলাম নিশ্বাস নিতে বেশ কষ্ট হচ্ছে। সে হিসেবে অনেক কার্ডিয়াক স্পেশালিস্ট দেখিয়েছি। অবশেষে দিল্লি এসে নিশ্চিত হলাম, সমস্যাটা কার্ডিয়াক নয়, নাকে।
তিনি আরও বলেন, আমার নাকের একটা হাড় বাঁকা, যা ক্রমশ বাঁকছে। সেটি কেটে ফেললে সমস্যা সমাধান হবে বলে চিকিৎসক বলেছেন।
নাকের এই অপারেশনে তেমন ভয় না থাকলেও কিছুটা নার্ভাস শবনম ফারিয়া। তিনি বলেন, আমি জানি এটা দিল্লির ওয়ান অব দ্য বেস্ট হাসপাতাল। সবার কাছে দোয়া চাই। ভয়টাকে যেন জয় করে ফিরতে পারি। অপারেশনটা যেন সুন্দরভাবে শেষ হয়।
বিষয়: শবনম ফারিয়া ছোট পর্দা অভিনেত্রী
