শয়তানের পূজারী, জবাবে যা বললেন প্রিয়াঙ্কা
নিশি রহমান | প্রকাশিত: ২৫ নভেম্বর ২০২২, ১২:২৬ এএম
বলিউডের সুন্দরী অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। প্রিয়াঙ্কা ২০০০ সালে বিশ্বসুন্দরীর খেতাব জিতেছিলেন। তারও আগে মিস ইন্ডিয়ার খেতাব জিতেছিলেন। এরপরই প্রিয়াঙ্কা বলিউডে পা রাখেন। একাধিক সফল ছবিতে তিনি অভিনয় করেছেন।
শোনা যায় পশ্চিমা বিশ্বে সফলতা পাওয়ার জন্য অনেকেই নাকি শয়তানের পূজা করেন। খবর বেরিয়েছে, বলিউড সুন্দরী প্রিয়াঙ্কা চোপড়া নাকি আজকাল এ ধরনের কাজ করছেন। খবরের সত্য-মিথ্যা নিয়ে এতদিন মুখ খোলেননি তিনি।কিন্তু বিষয়টি বাড়াবাড়ি পর্যায়ে চলে যাওয়াতে অবশেষে এটা নিয়ে কথা বললেন প্রিয়াঙ্কা ।
এক ইউটিউবার প্রিয়াঙ্কাকে বলেন, শোনা যায় আপনি নাকি শয়তানের পূজারী। আর সেই কারণেই নাকি আপনি যে কাজ করেন সেটাই সফল হন? উত্তরে অভিনেত্রী বলেন, ‘এটা শুনলে শিব ঠাকুর কষ্ট পাবেন।’
একটি পডকাস্টে প্রিয়াঙ্কা আরও বলেন , এটা একটা চক্রান্ত।আমার বিরুদ্ধে ভুল তথ্য ছড়ানো হচ্ছে। বলা ভালো, গোটা বিষয়টা তিনি হেসেই উড়িয়ে দিয়েছিলেন।
বলিউডে দুর্দান্ত সাফল্য পাওয়ার পর তিনি আমেরিকান শো ‘কোয়ান্টিকো’তে কাজ করেন। এরপর একাধিক হলিউড ছবিতেও তিনি কাজ করেন। তবে প্রিয়াঙ্কার এই সাফল্য নিয়ে নানান রকম গুজব শোনা যায়। কিন্তু সম্প্রতি একটি সাক্ষাৎকারে অভিনেত্রী এই সমস্ত গুজব নিয়ে মুখ খোলেন।
