ঢালিউড নায়ক শাকিব খান বললেন, বুবলীকে ডায়মন্ড নাকফুল আমি দিইনি
নিশি রহমান | প্রকাশিত: ২৪ নভেম্বর ২০২২, ০৯:৫১ পিএম
সন্তানের ঘোষণার দুই মাসের মাথায় এসে বুবলীর জন্মদিনে শাকিব খানের কাছ থেকে হীরার নাকফুল উপহারের খবরে আরও দোটানায় পড়ে যান শাকিব খান–ভক্তরা। হীরার নাকফুল উপহারের কেন্দ্রে যেহেতু শাকিব খান, তাই কথা হয় তাঁর সঙ্গে। শাকিব খান সরাসরি বললেন, তিনি বুবলীকে কোনো হীরার নাকফুল উপহার দেননি।
ঢালিউডের জনপ্রিয় নায়ক শাকিব খান আরও বললেন, ‘ডায়মন্ডের নাকফুল তিনি উপহার পেতেই পারেন। ১টা কেন, ১০টাও পেতে পারেন। তাঁর আত্মীয়স্বজন, বন্ধুবান্ধবেরা আছেন। তবে সবাইকে আশ্বস্ত করে একটা কথা বলতে চাই, কোনো ধরনের ডায়মন্ড নাকফুল আমি তাঁকে উপহার দিইনি। সত্যি কথা বলতে, তাঁর সঙ্গে আমার কোনো ধরনের যোগাযোগ নেই। উপহার দেওয়া কিংবা উইশ করা—কোনোটাই আমার পক্ষ থেকে হয়নি। সন্তানের প্রয়োজনে সে আমাকে বা আমি তাকে লিখলেও তা শুধু বীরকে কেন্দ্র করে যতটুকু দরকার, ততটুকুই হয়, এর বাইরে আর কোনো কিছুর প্রশ্নই আসে না।
বুবলীর হীরার নাকফুল উপহার পাওয়ার খবরে ফেসবুকে পোস্ট দেন অপু বিশ্বাস। ‘শাকিবের কাছ থেকে ডায়মন্ডের নাকফুল পেয়ে বুবলীর চোখে জল’, এমন শিরোনামের একটি সংবাদ নিজের ফেসবুক ওয়ালে শেয়ার করে একাধিক হাসির ইমোজি দেন অপু। শুধু তা-ই নয়, অপু লিখেছেন, ‘কী যে মজা । অপু বিশ্বাসের ফেসবুক পোস্টের পর শবনম বুবলী পাল্টা আরেকটি পোস্ট দেন।
বিষয়: শাকিব খান ঢালিউড শবনম বুবলী অপু বিশ্বাস
