শাকিব-বুবলীর সম্পর্কের বরফ গলছে শুরু করেছে কি?
নিশি রহমান | প্রকাশিত: ২৩ নভেম্বর ২০২২, ০১:২১ এএম
সম্প্রতি শোনা যাচ্ছে শাকিব খান বুবলী সম্পর্কের টানা পোড়েনের অবসান হতে চলেছে। সংশ্লিষ্ট সূত্র বলছেন তাদের সম্পর্কের বরফ গলতে শুরু করেছে। তবে বেশ কিছুদিন ধরেই তাদের সম্পর্কটা ঠিক ততটা মধুর ছিল না।সামাজিক যোগাযোগমাধ্যমে বুবলীর করা এক পোস্টে এমন ইঙ্গিত পাওয়া গেছে। পোস্টে তিনি স্বামী শাকিব খানের সঙ্গে তাজমহলে ঘুরতে যাওয়ার স্মৃতি সামনে এনেছেন।
জানা গেছে, গত রোববার ছিল ঢাকাই চলচ্চিত্রের নায়িকা শবনম বুবলীর জন্মদিন। দিনটিতেও ছিলেন শুটিংয়ের কাজে ব্যস্ত নেননি ছুটি। তার জন্য পরিচালকের আর্থিক ক্ষতি হোক চাননি ‘বসগিরি’ নায়িকা। বুবলী বলেন, জসিম উদ্দিনের ‘মায়া’ চলচ্চিত্রের শুটিং চলছিল উত্তরায়। আগে থেকেই শিডিউল দেয়া। জন্মদিনের কারণে পরিবর্তন করিনি। কারণ, শিডিউল দিয়েও একটা দিন কাজ না করলে পরিচালকের ক্ষতি হতো।
তিনি বলেন, জন্মদিন উপলক্ষ্যে আমাকে একদিন আগেই উইশ করেছেন শাকিব। গত সপ্তাহে আমাকে সে উপহার কিনে দিয়েছে। আমি আগে থেকে জানতাম না উপহারটি কী। যখন খুলে দেখলাম ডায়মন্ডের নাকফুল, দেখে আমার চোখে জল চলে এসেছিল। এটি হাতে নিয়ে আমি আবেগপ্রবণ হয়েছিলাম। আমি মনে করি, এ উপহার আমার জন্য তার অন্য রকমের ভালোবাসার বহিঃপ্রকাশ।
সোমবার রাত ৮টার পর ফেসবুকে একটি ছবি পোস্ট করে বুবলী লিখেছেন— ‘যে জায়গায় আমরা দাঁড়িয়ে আছি, এটি সম্রাট শাহজাহান ও মমতাজের শোবারঘর। বিয়ের পর শুটিংয়ে দুজনেই খুব ব্যস্ত ছিলাম; কিন্তু তার ফাঁকেও খুব অল্প সময়ের জন্য ভারতের উত্তরপ্রদেশে আগ্রায় অবস্থিত ভালোবাসার সবচেয়ে বড় নিদর্শন তাজমহল দেখতে নিয়ে গিয়েছিলেন উনি আমাকে। খুব প্রিয় একটি ছবি এটি আমার।
