হৃদরোগে আক্রান্ত কমেডিয়ান রাজু
বিনোদন ডেস্ক | প্রকাশিত: ১১ আগষ্ট ২০২২, ০২:৪৩ এএম
হৃদরোগে আক্রান্ত হয়েছেন কমেডিয়ান রাজু শ্রীবাস্তব। বুধবার (১০ আগস্ট) দিল্লির একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে তাকে। ইন্ডিয়া ডটকম এ খবর প্রকাশ করেছে।
রাজুর ব্যক্তিগত সহকারী অজিত সাক্সেনা বলেন—‘রাজনৈতিক কয়েকজন নেতার সঙ্গে দেখা করার জন্য দিল্লি গিয়েছেন কমেডিয়ান রাজু। জিমে ব্যয়াম করার সময়ে তার হার্ট অ্যাটাক হয়। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
হৃদরোগে আক্রান্ত হওয়ার পর রাজুর পালস রেট কমে গিয়েছিল; এখন ঠিক আছে। তবে তাকে আইসিইউতে (ইনটেনসিভ কেয়ার ইউনিট) রাখা হয়েছে। খুব শিগগির তার শারীরিক অবস্থার বিস্তারিত তথ্য জানানো হবে বলেও জানান সাক্সেনা।
এনএফ৭১/আরআর/২০২২
