হাসপাতালে অভিনেত্রী স্পর্শিয়া
বিনোদন ডেস্ক | প্রকাশিত: ১ আগষ্ট ২০২২, ০৪:১৮ এএম
ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া হাসপাতালে। রাজধানীর ইউনিভার্সাল মেডিক্যাল কলেজ হাসপাতাল কলেজে ভর্তি হয়েছেন তিনি। শনিবার (৩০ জুলাই) রাতে অ্যাপেনডিসাইটিস অপারেশন হয়েছে।
হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. আশীষ কুমার চক্রবর্তী বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, শনিবার রাতে স্পর্শিয়ার অ্যাপেনডিসাইটিস অপারেশন হয়েছে। তার অপারেশনটি করেছেন প্রফেসর ডক্টর ফিরোজ কবির। অপারেশনের পর স্পর্শিয়ার শারীরিক অবস্থা স্বাভাবিক আছে।
উল্লেখ্য, স্পর্শিয়াকে সর্বশেষ ‘নবাব এলএলবি’ সিনেমায় দেখা গেছে। মুক্তির অপেক্ষায় রয়েছে তার অভিনীত ‘ফিরে দেখা’ নামের সরকারি অনুদানের একটি সিনেমা। এটি নির্মাণ করেছেন এক সময়ের জনপ্রিয় নায়িকা রোজিনা। এতে প্রথমবার তিনি নিরবের সঙ্গে জুটি বেঁধেছেন।
এনএফ৭১/আরআর/২০২২
