কঙ্গনার অনুষ্ঠানে ঝগড়া!

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ১১ এপ্রিল ২০২২, ০২:৫০ এএম

কঙ্গনার অনুষ্ঠানে ঝগড়া!

মারামারি, বন্ধুত্ব, প্রেম, রাগ এবং আবেগ মিলিয়েই চলছে কঙ্গনা রানাউতের রিয়েলিটি শো ‘লক আপ’। সম্প্রতি একটি পর্বে দর্শকরা আলী মার্চেন্ট এবং মান্দানা করিমির মধ্যে ব্যাপক ঝগড়া দেখলেন। মান্দানার রান্না করা খাবার নিয়ে এই ঝগড়া হয়।

আলি মার্চেন্ট পায়েল রোহতাগির কাছে অভিযোগ করেছিলেন যে মান্দানা রান্না করা ব্রেকফাস্টে ৩-৪টি চুল খুঁজে পেয়েছেন। কিন্তু মান্দানা এই কথোপকথন শুনে আলীর সঙ্গে চিৎকার শুরু করেন। তিনি শুধু আলীর ওপরই রেগে যাননি বরং পায়েলের ওপরও রেগে যান।

‘লক আপ’ শুধু প্রতিযোগীদের শো। এটি উপস্থাপনা করেন কঙ্গনা রানাউত।

শোটির ২৭ ফেব্রুয়ারি লাইভ শুরু হয়েছে। এরই মধ্যে ভালোই সাড়া ফেলেছে শোটি।

এনএফ৭১/আরআর/২০২২





Top