৬ বছর পর মুক্তি পাচ্ছে জন আব্রাহাম ও জ্যাকলিনের সিনেমা
বিনোদন ডেস্ক | প্রকাশিত: ২৪ মার্চ ২০২২, ০২:৪০ এএম
দীর্ঘ ৬ বছর পর জন আব্রাহামের সঙ্গে জুটি বেধে পর্দায় হাজির হতে যাচ্ছেন জ্যাকলিন। সাই-ফাই ড্রামা এ সিনেমার নাম ‘অ্যাটাক’। সম্প্রতি নির্মাতারা ‘অ্যাটাক’ সিনেমার একটি নতুন ট্রেলার উন্মোচন করেছেন। সেখানে সিনেমাটি নিয়ে কথা বলেছেন নায়িকা।
ট্রেলার লঞ্চ ইভেন্টের সময় সিনেমা সম্পর্কে জানতে চাইলে জ্যাকলিন জন আব্রাহামের সঙ্গে ‘ডিশুম’, ‘রেস টু’ এবং ‘হাউসফুল টু’ সিনেমার কথা স্মরণ করে বলেন, ‘এখন পর্যন্ত জনের সঙ্গে কাজ করা সকল সিনেমাই হিট আমার। যেহেতু আমরা একসঙ্গে অনেকগুলো সিনেমা করেছি সাফল্যের গল্পগুলো স্বাভাবিকভাবেই বেরিয়ে আসে। এটা কর্মক্ষেত্রে আরও শক্তি যোগায়।’
অভিনেত্রী আরও বলেন, ‘প্রযোজক হিসেবে এটা তার সঙ্গে আমার প্রথম সিনেমা। আমাকে বলতে হবে, এটি একটি ভাল অভিজ্ঞতা ছিল।’
এ সিনেমা নিয়ে প্রযোজক ও অভিনেতা জন বলেন, ‘সিনেমাটি সকল তরুণদের জন্য। কারণ এতে নির্ভরযোগ্যতা বেশি। এই সিনেমাটি তৈরি করা অপরিহার্য ছিল। আমি বিশ্বাস করি এটি একটি গেম চেঞ্জার।
যদি এই সিনেমাটি ভালো হয় তাহলে সফল হবে। না হয় হবে না। আপনি যতোই একটি খারাপ সিনেমার প্রচার করেন না কেন কাজ হবে না। নিজের অভিজ্ঞতা থেকে বলছি। তবে আমি এটা বলবো ‘অ্যাটাক’ খুবই ভালো সিনেমা।’
এনএফ৭১/আরআর/২০২২
