আজ শপথ নিচ্ছেন জায়েদ খান
বিনোদন ডেস্ক | প্রকাশিত: ৫ মার্চ ২০২২, ০২:৩৫ এএম
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদে জায়েদ খানের প্রার্থিতা বৈধ বলে রায় দিয়েছেন হাইকোর্ট।
বুধবার (২ মার্চ) এ বিষয়ে জারি করা রুল যথাযথ ঘোষণা করে বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।
এই রায়ের ফলে চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদকের চেয়ারে বসতে আর কোনো বাধা নেই জায়েদ খানের। আর সে লক্ষ্যে শুক্রবার (৪ মার্চ) বিকেল ৪টায় এফডিসিতে শপথ নেবেন জায়েদ খান।
সমিতির নিয়ম অনুযায়ী নতুন সাধারণ সম্পাদক জায়েদ খানকে শপথ বাক্য পাঠ করাবেন সভাপতি ইলিয়াস কাঞ্চন। এ সময় জায়েদ খানের প্যানেল থেকে নির্বাচিত সহ-সভাপতি ডিপজল’সহ একাধিক নেতার উপস্থিত থাকার কথা রয়েছে।
এনএফ৭১/এমএ/২০২২
বিষয়: জায়েদ খান শিল্পী সমিতি
