ভারতীয় ওয়েব সিরিজে আফরান নিশো

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ৪ মার্চ ২০২২, ০২:৪৬ এএম

ভারতীয় ওয়েব সিরিজে আফরান নিশো

দেশের টিভি পর্দার শীর্ষ জনপ্রিয় অভিনেতা আফরান নিশো। এবার তিনি দেশের গণ্ডি ছাড়িয়ে যুক্ত হলেন ‘কাইজার’ নামের ভারতীয় ওয়েব সিরিজে। ভারতীয় প্ল্যাটফর্ম হইচই-এর জন্য নির্মিত হচ্ছে সিরিজটি। বুধবার (২ মার্চ) থেকে ঢাকায় শুরু হয়েছে এই সিরিজের শুটিং।

গত বছরই ২০টি অরজিনালস ওয়েব সিরিজের ঘোষণা দেয় হইচই। তখনই জানানো হয়, এগুলোর মধ্যে পাঁচটি নির্মাণ করবেন বাংলাদেশী নির্মাতা। ‘কাইজার’ নামের সিরিজটি বানাবেন তানিম নূর। যিনি এর আগে বহুল আলোচিত ‘কনট্র্যাক্ট’ ওয়েব সিরিজ নির্মাণ করেছেন।

কাইজার-এর নাম ভূমিকায় অভিনয় করছেন আফরান নিশো। যিনি একজন হোমিসাইড ডিটেকটিভ। এর জন্য নিজের শরীর ও চেহারায় পরিবর্তন এনেছেন অভিনেতা। চমকপ্রদ রূপেই পর্দায় আসতে চলেছেন গুণী এই তারকা। জানা গেছে, ঢাকা ও ঢাকার বাইরে টানা ২০ দিন শুটিং হবে সিরিজটির।

এনএফ৭১/এমএ/২০২২





Top