কেবল ঈশ্বরই রক্ষা করতে পারেন ইউক্রেনকে : নাতালিয়া কোজহেনোভা

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ২৮ ফেব্রুয়ারী ২০২২, ০২:২১ এএম

কেবল ঈশ্বরই রক্ষা করতে পারেন ইউক্রেনকে : নাতালিয়া কোজহেনোভা

বলিউডে ক্যারিয়ার গড়তে প্রায় ১১ বছর আগে ভারতে এসেছিলেন ইউক্রেনীয় তরুণী নাতালিয়া কোজহেনোভা। ইতিমধ্যে - ‘গান্দি বাত’, ‘অতিথি তুম কব জায়োগে?’, ‘অঞ্জুনা বিচের মত সিনেমায় অভিনয় করেছেন এই অভিনেত্রী। এছাড়াও সম্প্রতি ‘ভানুমতী’ সিনেমার শুটিং শেষ করেছেন নাতালিয়া।

নিজের দেশ ইউক্রেনে যুদ্ধের খবরে দুশ্চিন্তায় পড়েছেন নাতালিয়া। কারণ তার পরিবারের সবাই দেশটির রিভনি শহরে থাকেন। ইতিমধ্যে দেশটি যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছে। একটু পরপরই বোমা ফাটছে। প্রায় ২০০ মানুষ মারা গেছেন। ফলে পরিবারের সদস্যদের সুরক্ষা নিয়ে শঙ্কায় আছেন এই অভিনেত্রী।

উদ্বেগ প্রকাশ করে নাতালিয়া বলেন, ‘ইউক্রেনের মানুষ শান্ত স্বভাবের। তারা কারও ক্ষতি করে না। রাশিয়ার মতো শক্তিশালী দেশের কাছে ইউক্রেন টিকবে না।'

বলিউডের এই অভিনেত্রীর ভাষ্যমতে, তার দেশকে (ইউক্রেন) কেবল ঈশ্বরই রক্ষা করতে পারেন।

এনএফ৭১/এমএ/২০২২

 





Top