বাংলাদেশ ফিল্ম ক্লাব লিমিটেডের নির্বাচন আজ
বিনোদন ডেস্ক | প্রকাশিত: ২৭ ফেব্রুয়ারী ২০২২, ০১:৪০ এএম
চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের পর আবারো এফডিসিতে নির্বাচন হতে যাচ্ছে। শনিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে এফডিসিতে চলচ্চিত্র শিল্প সংশ্লিষ্টদের সংগঠন বাংলাদেশ ফিল্ম ক্লাব লিমিটেডের নির্বাচন হবে।
শনিবার দুপুর ২টা থেকে ভোটগ্রহণ শুরু হবে এবং চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। ভোটগ্রহণের আগে আজ সকালে শুরু হয় সংগঠনের বার্ষিক সাধারণ সভা (এজিএম)।
এবারের নির্বাচনে লিটন হাসমির নেতৃত্বে একটি প্যানেল, অন্যদিকে কামাল মো. কিবরিয়া আরেকটি প্যানেলে প্রতিদ্বন্দ্বিতা করছেন। অভিনেতা, প্রযোজক আতিকুর রহমান লিটনের প্যানেলে সদস্য পদে নির্বাচন করছেন- মাহমুদুল হক পলাশ, মোজাহারুল ইসলাম ওবায়েদ, জাহিদ হোসেন, রফিকুল ইসলাম রনি, কামাল হাসান, মো. আব্দুল্লাহ জেয়াদ, মো. ফয়সাল, রাহা তানহা খান, মো. এনামুল হক শাহ, জাহাঙ্গীর সিকদার। এই প্যানেলকে সমর্থন দিয়েছেন সদ্য বিদায়ী সভাপতি ওমর সানি।
এদিকে কামাল মো. কিবরিয়ার প্যানেলের সদস্যরা হলেন মো. সাফি উদ্দিন সাফি, এম এ কামাল, আজিজ আহমেদ পাপ্পু, জসিম আহমেদ, রশিদুল আমিন হলি, আনোয়ার হোসেন আনু, হানিফ আকন দুলাল, জাহান এম এ রহমান, নায়িকা রত্না কবির, নাবীন হোসেন, মীর মো. জাকির হোসেন মানিক, শাহ মো. আলমগীর বাচ্চু।বাংলাদেশ ফিল্ম ক্লাব লিমিটেডের সদস্যরা ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে এক বছরের জন্য নেতা নির্বাচন করেন।
এনএফ৭১/এমএ/২০২২
বিষয়: নির্বাচন বাংলাদেশ ফিল্ম ক্লাব
