শুটিং এ অঝোরে কাঁদলেন মিথিলা
নিউজফ্ল্যাশ৭১ ডেস্ক | প্রকাশিত: ২৩ ফেব্রুয়ারী ২০২২, ০৩:৪৭ এএম
বাংলাদেশি অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা নিয়মিত অভিনয় করে যাচ্ছেন। সোমবার ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের দিনও যখন শুটিংয়ে ব্যস্ত তিনি, ঠিক তখনই কলকাতার শুটিং ইউনিটের মানুষজন মহান একুশে ফেব্রুয়ারির ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি গানটি বাজিয়ে স্মরণ করেন ভাষা শহীদদের।
ভিন্ন এক জায়গায় শুটিং শেষ করে হঠাৎ এমন কাণ্ডে আর নিজেকে ধরে রাখতে পারেননি তিনি। শেষমেশ অঝোরে কান্না শুরু করেন। এ সময় তাকে বুকে টেনে নেন অন্য সহকর্মীরা। সবাই তাকে মাথায় হাত রেখে সান্ত্বনা দেন। মিথিলার এমন কান্নার ভিডিওটি ধারণ করেছেন ওয়েব সিরিজটিতে প্রধান চরিত্রে অভিনয় করা সৌরভ।
সেই ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আপলোড করে তিনি ক্যাপশনে লেখেন, ‘সারারাত শুটিং শেষে ভারত লক্ষ্মী স্টুডিওতে একুশের ভোর। মন্টু পাইলটের টিমের পক্ষ থেকে রইলো শ্রদ্ধা ও ভালোবাসা।’
এনএফ৭১/এনজেএ/২০২২
বিষয়:
