ভিন্নভাবে বিয়ে করলেন ফারহান-শিবানি

নিউজফ্ল্যাশ৭১ ডেস্ক | প্রকাশিত: ২১ ফেব্রুয়ারী ২০২২, ০৩:০৮ এএম

ভিন্নভাবে বিয়ে করলেন ফারহান-শিবানি

দীর্ঘদিন প্রেম করার পর বিয়ে করলেন বলিউড নির্মাতা, অভিনেতা, গায়ক ফারহান আখতার ও শিবানি ডাণ্ডেকর। শনিবার (১৯ ফেব্রুয়ারি) খান্ডালার বাড়িতে বসেছিল তাদের বিয়ের আসর। এদিন পরিবার ও কাছের বন্ধুদের বিয়ে করেন এই যুগল।

কোনো ধর্মীয় রীতি মেনে বিয়ে করেননি ফারহান-শিবানি; বরং পরস্পরের কাছে শপথ পাঠ করে নতুন জীবনে পা রাখেন তারা। আর এই শপথবাক্যগুলো তারা নিজেরাই লিখেছেন। অভিনব রীতিতে বিয়ে করলেও (২১ ফেব্রুয়ারি) আইনিভাবে বিয়ে করবেন ফারহান-শিবানি। ফারহানের মা হানি ইরানি পুত্রবধূ সম্পর্কে বলেন—‘আমার ভালো সন্তান। সুন্দরী। সকলকে সম্মান করে। সকলের সঙ্গে মিলেমিশে থাকতে জানে। আমাদের পরিবারের সঙ্গে মিশে গিয়েছে। একদিন পর পর ওর সঙ্গে আমার দেখা হয়। আমাদের পাশেই থাকে ফারহান-শিবানি। আমরা একসঙ্গে মালদ্বীপেও বেড়াতে গিয়েছিলাম। প্রতিদিন ফোনে কথা হয়। ওর বাবা-মাও আমার কাছের মানুষ হয়ে গিয়েছে। সকলেই শিল্পমনা।’

ফারহান-শিবানির বিয়েতে অতিথি হিসেবে উপস্থিত হয়েছিলেন বলিউড অভিনেতা হৃতিক রোশান। শুধু হাজিরই ছিলেন না বিয়ের আনন্দে নেচেছেন এই অভিনেতা। যার একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। তাতে দেখা যায়, নবদম্পতিসহ অধিকাংশ অতিথি গানের সঙ্গে নাচছেন। এ তালিকায় হৃতিকও রয়েছেন। কিছুক্ষণ পরে কাছে যান ফারাহ খান। তাকে জড়িয়ে ধরে খানিক সময় নাচেন হৃতিক।

 

এনএফ৭১/এনজেএ/২০২২





Top