বাপ্পী লাহিড়ীর পরিহিত সোনার মালিক হচ্ছেন যারা
বিনোদন ডেস্ক | প্রকাশিত: ১৮ ফেব্রুয়ারী ২০২২, ০২:০৭ এএম
গান ছাড়াও বাপ্পী লাহিড়ী ভক্তদের মনে জায়গা করে নিয়েছেন তার নজরকাড়া স্টাইল দিয়ে। তিনি ছিলেন মার্কিন সংগীত তারকা এলভিস প্রিসলির ভক্ত। তাই তার মতো গোল্ড পড়তেন লাহিড়ী। চোখে সানগ্লাস, পরনে ঝলমলে পোশাক, গা ভরতি সোনা, গলায় ঝুলন্ত পান্নাখচিত সোনার গণেশ লকেটে দেখা যেত তাকে। কনসার্টের সময় সোনার চেইন পরতেন।
তবে শুধু ফ্যাশনের জন্য নয়, বাপ্পী লাহিড়ীর কাছে সোনা ছিল লাকি। যখনই কোনো গান বা অ্যালবাম হিট করত, তখনই সোনা কিনতেন তিনি। আর এভাবেই তার সংগ্রহে একে একে জমা হয় নতুন নতুন সোনার গহনা। প্রতিদিনই নিয়ম করে সোনার গহনা বদল করে পরতেন তিনি। গলায় ঝুলত আটটি সোনার চেইন।
তবে বাপ্পী লাহিড়ীর মৃত্যুর পর অনুরাগীদের মনে প্রশ্ন জেগেছে এত সোনার এবার কী হবে, কারা পাবেন? সূত্রে পাওয়া খবর অনুযায়ী, বাপ্পী লাহিড়ীর কন্যা রিমা ও ছেলে বাপ্পা সিদ্ধান্ত নিয়েছেন বাবার সব সোনা সংরক্ষণ করবেন। বাপ্পী লাহিড়ী ঠিক যেভাবে তার সোনার কালেকশন সুন্দর বাক্সের মধ্যে সাজিয়ে রাখতেন, সেভাবেই রাখতে চাইছে তার পরিবার। ভবিষ্যতে সংগ্রহশালা তৈরির প্ল্যানও রয়েছে বলে জানা গেছে।
এনএফ৭১/এমএ/২০২২
বিষয়: বাপ্পী লাহিড়ী bappi lahiri
