রাজ ও পরীর ভালোবাসা দিবস

নিউজফ্ল্যাশ৭১ ডেস্ক | প্রকাশিত: ১৬ ফেব্রুয়ারী ২০২২, ০৪:৩৬ এএম

রাজ ও পরীর ভালোবাসা দিবস

ঢাকাই সিনেমার নতুন তারকা দম্পতি শরিফুল রাজ ও পরীমনি। বিয়ের পর প্রথমবার বসন্ত ও ভালোবাসা দিবস পেয়েছেন তারা। দিনটি বেশ আনন্দেই কাটলো তাদের।

এদিনের একটি বিশেষ ভিডিও ও ছবি পোস্ট করে পরী লিখেছেন, ‘আমি বিশ্বাস করি জীবনকে ভালোবাসা, অল্প সময়ের জন্য জীবনকে উপভোগ করা এবং অনুশোচনা ছাড়াই বেঁচে থাকা খুবই গুরুত্বপূর্ণ। জীবন খুবই অনিশ্চিত।’ এদিকে রাজ লিখেছেন, ‘আমি খুবই আনন্দিত যে, আমি তোমাকে আমার বাকি জীবনের একজন সেরা বন্ধু, প্রেমিক এবং সহ-অভিযাত্রী হিসেবে পেয়েছি। সবসময় আমাকে সমর্থন, ক্ষমা, ভালোবাসা, হাসানো এবং আমাকে একজন ভালো মানুষ হওয়ার চ্যালেঞ্জ করার জন্য তোমাকে ধন্যবাদ৷’

‘রাজ-পরী’র মিষ্টি এই ভালোবাসার গল্প খুব বেশিদিনের নয়। মাত্র সাতদিনের পরিচয়ে গত বছরের ১৭ অক্টোবর গোপনে বিয়ে করেন পরীমনি ও রাজ। এরপর অবশ্য এ বছরের ২২ জানুয়ারি ঘরোয়া আয়োজনে সেজেগুজে বিবাহবন্ধনে আবদ্ধ হন তারা। এরই মধ্যে অন্তঃসত্ত্বা হওয়ার খবরও জানিয়েছেন পরীমনি।

এনএফ৭১/এনজেএ/২০২২





Top