শিল্পী সমিতির পদ থেকে পদত্যাগ করলেন রোজিনা
বিনোদন ডেস্ক | প্রকাশিত: ১২ ফেব্রুয়ারী ২০২২, ০১:৫০ এএম
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির কার্যকরি সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন কালজয়ী নায়িকা রোজিনা। বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) ই-মেইলের মাধ্যমে সমিতি বরাবর পদত্যাগপত্র জমা দিয়েছেন তিনি। খবরটি গণমাধ্যমকে রোজিনা নিজেই নিশ্চিত করেছেন।
ব্যক্তিগত কারণ দেখিয়েই শিল্পী সমিতি থেকে সরে দাঁড়িয়েছেন তিনি। রোজিনা বলেন, ‘আমি ব্যক্তিগত নানা কাজে ব্যস্ত হয়ে পড়ছি। তাই সমিতিতে সময় দেওয়া সম্ভব হবে না। তাই পদত্যাগপত্র জমা দিতে বৃহস্পতিবার সমিতিতে যাই। তবে কাউকে না পেয়ে পরে সমিতিতে মেইল করে পদত্যাগপত্র পাঠিয়েছি।’
সপ্তাহ দুয়েক আগে অনুষ্ঠিত শিল্পী সমিতির ২০২২-২৪ মেয়াদের নির্বাচন। এতে মিশা-জায়েদ প্যানেলের কার্যকরী সদস্য পদে প্রার্থী হন রোজিনা। ভোট শেষে জিতেও যান।
এনএফ৭১/এমএ/২০২২
বিষয়: শিল্পী সমিতি রোজিনা ইসলাম
