করোনায় আক্রান্ত জয়া বচ্চন
বিনোদন ডেস্ক | প্রকাশিত: ৫ ফেব্রুয়ারী ২০২২, ০৩:৩৫ এএম
বলিউডে তারকারা একের পর এক আক্রান্ত হচ্ছেন মহামারি করোনায়। এবার শুটিং ফ্লোর থেকে করোনায় আক্রান্ত হয়েছেন জয়া বচ্চন।
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টিভির এক প্রতিবেদনে বলা হয়, বর্তমানে রকি অউৎ রানি কি প্রেম কাহিনির শুটিংয়ে ব্যস্ত ছিলেন জয়া বচ্চন-শাবানা আজমি। কয়েক দিন আগেই শাবানা আজমি করোনায় আক্রান্ত হন। বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) জয়া বচ্চনও করোনায় আক্রান্ত হন।
জয়া করোনা আক্রান্ত হওয়ায় বন্ধ করে দেওয়া হয়েছে করণ জোহরের আগামী ছবির কাজ। কথা ছিল ১৪ ফেব্রুয়ারির মধ্যে শেষ করা হবে এই ছবির কাজ। তবে দুই অভিনেত্রী করোনায় আক্রান্ত হওয়ায় সিদ্ধান্ত বদল করতে হলো করণ জোহরকে। কাস্ট ও ক্রুদের নিয়ে কোনো রকমের ঝুঁকি নিতে নারাজ করণ জোহর। বর্তমানে বাড়িতেই আইসোলেশনে রয়েছেন জয়া
উল্লেখ্য, ২০২০ সালে অমিতাভ বচ্চন পরিবার করোনায় আক্রান্ত হয়েছিল। তবে বাদ ছিলেন কেবলমাত্র জয়া বচ্চন। এবার আক্রান্ত হলে এ অভিনেত্রী।
এনএফ৭১/এমএ/২০২২
বিষয়: করোনা জয়া বচ্চন jaya bachchan
