অবশেষে মুক্তি পাচ্ছে ‘আরআরআর’

নিউজফ্ল্যাশ৭১ ডেস্ক | প্রকাশিত: ২ ফেব্রুয়ারী ২০২২, ০৩:৩৮ এএম

অবশেষে মুক্তি পাচ্ছে ‘আরআরআর’

মুক্তির অপেক্ষায় দিন গুনছে বহুল প্রতিক্ষীত প্যান ইন্ডিয়ান সিনেমা ‘আরআরআর’। সিনেমার নাম ঘোষণা হওয়ার পর থেকেই অধীর আগ্রহে রয়েছেন ভক্তরা। বেশ কয়েকবার নির্ধারণ করা হয়েছে এর মুক্তির তারিখ। কিন্তু করোনা বাঁধার শিকার হয়ে বারবার তারিখ পিছিয়েছে।

এ বছরের শুরুতেই ৭ জানুয়ারি মুক্তি পাওয়ার কথা ছিল এসএস রাজামৌলি পরিচালিত ‘আরআরআর’। তবে নতুন করে জানানো হলো ২৫ মার্চ বড় পর্দায় দেখা যাবে সিনেমাটি। এ ছবিতে অভিনয় করেছেন দক্ষিণী সিনেমার দুই জনপ্রিয় তারকা রাম চরণ ও জুনিয়র এনটিআর। রয়েছেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাটও। ক্যামিও চরিত্রে দেখা যাবে বলিউডের আরেক অভিনেতা অজয় দেবগনকে।

সম্প্রতি নির্মাতারা একটি নতুন পোস্টার শেয়ার করেছেন। যেখানে ঘোষণা দিয়েছেন সিনেমার মুক্তির নতুন দিন। 

এনএফ৭১/এনজেএ/২০২২





Top