১৮ বছর পর ফের জুটি বাঁধছেন হৃতিক-কারিনা
বিনোদন ডেস্ক | প্রকাশিত: ২৮ জানুয়ারী ২০২২, ১২:২৮ এএম
বলিউডের একসময়ের জনপ্রিয় জুটি হৃতিক রোশন ও কারিনা কাপুর খান। ‘কাভি খুশি কাভি গাম’, বা ‘ইঁয়াদে’ বা ‘মুজসে দোস্তি কারোগে’ এই সবকটি সফল সিনেমায় জুটি বেধেঁছিলেন তারা। শেষ তারা একসঙ্গে কাজ করেছেন ২০০৩ সালে ‘ম্যায় প্রেম কি দিওয়ানি হু’ ছবিতে। এরপর মাঝখানে পার হয়ে গেছে ১৮টা বছর। একসঙ্গে দেখা যায়নি তাদের। তবে বলিউডে জোর খবর আবারও একসঙ্গে কাজ করতে যাচ্ছেন এই জুটি।
জানা গেছে, বলিউডের নামী প্রোডাকশন হাউস ‘জংলি পিকচার্স’-এর পক্ষ থেকে নতুন ছবির জন্য প্রস্তাব দেওয়া হয়েছে হৃতিক ও কারিনাকে। ছবির নামও ঠিক হয়ে গেছে। উলাজ। এই ছবির স্ক্রিপ্ট শুনতে রাজি হয়েছেন দুজনেই।
মাঝখানের ১৮ বছরের দীর্ঘ বিরতির কারণ হিসেবে জানা গিয়েছে দীর্ঘদিন মনোমালিন্য ছিল এই জুটির। শোনা যায়, এবার সব কিছু কাটিয়ে একসঙ্গে কাজ করবেন তারা। ছবির শুটিং বেশিরভাগ হবে মুম্বাইয়ের বাইরে। তাই কথা চলছে দুজনের ডেট নিয়েও। এখন দেখার বিষয়, কবে সিনেমার কাজ শুরু করেন তারা।
এনএফ৭১/এমএ/২০২২
বিষয়: কারিনা হৃতিক karina kapoor hritik
