করোনা আক্রান্ত অমিতাভ রেজা

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ২৫ জানুয়ারী ২০২২, ০৩:২২ এএম

করোনা আক্রান্ত অমিতাভ রেজা

করোনায় আক্রান্ত হয়েছেন আয়নাবাজি’ সিনেমার পরিচালক অমিতাভ রেজা। ফেসবুকে পোস্ট দিয়ে তিনি নিজেই জানিয়েছেন এই তথ্য।

তবে করোনার মধ্যে তিনি বাসা থেকে ভিডিও কলের মধ্যে ডিরেকশন দিলেন একটা নতুন বিজ্ঞাপনের। আর শুটিং সেটে চললো শুট। এমনই ঘটনার নজির করলেন বিজ্ঞাপনের নন্দিত নির্মাতা অমিতাভ রেজা।

অমিতাভ রেজা সামাজিক মাধ্যমে পোস্টে লেখেন, ‘আমি কোভিড পজিটিভ। হেয়ার স্পেশালিস্ট এসেছে বিদেশ থেকে। দুর্দান্ত একটা শুটের জন্য আমাদের পুরো টিম তৈরি। এর মাঝে এই বিপদ। অসুখ-বিসুখ কখনও কিছু করতে পারে নাই আমাকে। তাই নিজে ঘরে থেকে পুরো শুটিং শেষ হলো। কাজটা কিন্তু অসম্ভব যদি না আমার প্রযোজক ও সহকর্মীরা সহযোগিতা করতেন।’

তিনি আরও লেখেন, ‘বিজ্ঞাপনচিত্র নির্মাণ খুব বিশেষ কিছু না। চাইলে যেকোনও পরিস্থিতিতে শুটিং চালিয়ে যাওয়া সম্ভব যদি টিমটা ভালো হয়।’

এদিকে, নির্মাতা অমিতাভ রেজা জানান, তার শারীরিক অবস্থা এখন ভালো। বাসাতেই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী থাকছেন।

এনএফ৭১/এমএ/২০২২

 





Top