আজ পরীর বিয়ে!

নিউজফ্ল্যাশ৭১ ডেস্ক | প্রকাশিত: ২৩ জানুয়ারী ২০২২, ০৩:১৫ এএম

আজ পরীর বিয়ে!

১৭ অক্টোবর অভিনেতা শরিফুল ইসলাম রাজকে বিয়ে করেছেন ঢালিউডে আলোচিত চিত্রনায়িকা পরীমনি। সম্প্রতি মা হওয়ার খবর দিয়ে সেই কথাই জানিয়েছিলেন এই নায়িকা।

জানা গেছে, তখন বিয়েতে কোনো আয়োজন হয়নি। তাই এবার আয়োজন করে সবাইকে জানিয়ে অভিনেতা শরিফুল রাজের সঙ্গে সংসার জীবনটা শুরু করতে চান। আর তাই শুক্রবার (২১ জানুয়ারি) রাতে হয়ে গেল তাদের হলুদ সন্ধ্যা। জানা গেছে, শনিবার হবে বিয়ে।

গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করে পরিচালক গিয়াসউদ্দিন সেলিম বলেছেন, 'এ আয়োজনের মাধ্যমে পরী-রাজের পরিবারের সদস্যদের দেখা হওয়ার সুযোগ হয়েছে। এখন আসলে কিছু আনুষ্ঠানিকতা হচ্ছে। তখন (১৭ অক্টোবর) তো কোনো আয়োজন করা হয়নি। তাই কাছের মানুষ এবং পরিবারের সদস্যদের নিয়ে এ আয়োজন।'

এরই মধ্যে হলুদের কিছু ছবি প্রকাশ পেয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। হলুদ শাড়িতে পরীমনি এবং সাদা-হলুদ পায়জামা-পাঞ্জাবিতে সেজেছিলেন রাজ। হলুদ ফুলে সাজানো হয়েছিল ঘরের দেয়াল।

এনএফ৭১/এনজেএ/২০২২





Top