সাবেক স্ত্রী কিরণের সিনেমার প্রযোজক হলেন আমির খান
বিনোদন ডেস্ক | প্রকাশিত: ১৬ জানুয়ারী ২০২২, ০৪:১০ এএম
আমির খান ও কিরণ রাও তাদের দীর্ঘ ১৫ বছরের দাম্পত্য জীবনের ইতি টানেন গত বছর। কিন্তু বিচ্ছেদের পরও তারা তাদের মাঝে অটুট রেখেছেন বন্ধুত্ব। এবার সেই বন্ধুত্বের ওপর ভরসা রেখেই একসঙ্গে আবারও কাজ করতে চলেছেন।
ভারতীয় সংবামাধ্যম সূত্রে জানা যায়, কিরণ নতুন সিনেমা করতে যাচ্ছেন। এবার সেই সিনেমার প্রযোজনার দায়িত্ব নিয়েছেন স্বয়ং আমির খান নিজেই। এরই মধ্যে সিনেমার কাজ শুরু হয়েছে। এক সপ্তাহ আগেই ভারতের পুণেতে শুটিং করেছেন কিরণ।
আমির-কিরণের এক ঘনিষ্ঠ সংবাদমাধ্যমকে বলেছেন, 'আমিরকে চিত্রনাট্য শুনিয়েছিল কিরণ। আমিরের সেটা খুব পছন্দ হয়। ও তখনই সিনেমাটি প্রযোজনা করতে রাজি হয়ে যায়। বিচ্ছেদের পরেও ওরা বন্ধু থেকে গেছে।'
কিরণ ২০১০ সালে ‘ধোবি ঘাট’ সিনেমাটি পরিচালনা করেছিলেন। সমালোচকদের প্রশংসা পেয়েছিলেন। সেই সিনেমারও প্রযোজক ছিলেন আমির। এরপর মাঝে কেটে গেছে এক দশক সম অয়। দীর্ঘ বিরতি নিয়ে আবারও সিনেমা তৈরি করছেন কিরণ। এবারও পাশে পাচ্ছেন সাবেক স্বামীকে।
এনএফ৭১/এমএ২/২০২২
