৫টি প্রেক্ষাগৃহে ‘ছিটমহল’ মুক্তি পাচ্ছে আজ

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ১৫ জানুয়ারী ২০২২, ০১:২৮ এএম

৫টি প্রেক্ষাগৃহে ‘ছিটমহল’ মুক্তি পাচ্ছে আজ

মাতৃত্বের কারণে অভিনয় অঙ্গন থেকে অনেকটা দূরত্ব তৈরি করেছেন মডেল, উপস্থাপিকা ও অভিনেত্রী জান্নাতুল ফেরদৌস পিয়া। তবে বিরতির আগেই বেশ কিছু কাজের মধ্যে ‘ছিটমহল’ নামের একটি ছবিতে অভিনয় করেছিলেন। এইচ আর হাবিব পরিচালিত ছবিটি ১৪ জানুয়ারি (শুক্রবার) প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে।

ছবিটির কেন্দ্রীয় একটি চরিত্রে পিয়া অভিনয় করেছেন বলে জানা গেছে।

এ প্রসঙ্গে পিয়া বলেন, অভিনয় সব সময়ই আনন্দের আমার কাছে। তাই তো নাটক সিনেমায় বারবার অভিনয় করেছি। দর্শকও আমার অভিনয়কে উৎসাহিত করে যাচ্ছেন। এই ছবিটির গল্পও বেশ ভালো। পরিচালক সুনিপুণভাবে এটির কাজ করেছিলেন। আশা করছি এটি দর্শকের ভালো লাগবে।

জানা গেছে, ৫টি প্রেক্ষাগৃহে দেখা যাবে ‘ছিটমহল’। এর মধ্যে ব্লকবাস্টার (যমুনা ফিউচার পার্ক), সুগন্ধ্যা (চট্টগ্রাম), শংখ (খুলনা), সিনেস্কোপ (নারায়ণগঞ্জ), বৈশাখী (রাজবাড়ী) কালুখালীতে দর্শক ছবিটি দেখতে পাবেন। সিনেমাটির শুটিং হয়েছে পঞ্চগড়ে ছিটমহলের মধ্যেই।

এনএফ৭১/এমএ/২০২২





Top