করোনাভাইরাসে আক্রান্ত কাটাপ্পা
নিউজফ্ল্যাশ৭১ ডেস্ক | প্রকাশিত: ১২ জানুয়ারী ২০২২, ০২:৪৭ এএম
সম্প্রতি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ‘বাহুবলি’ সিনেমাখ্যাত অভিনেতা সত্যরাজ। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে চেন্নাইয়ের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। আপাতত সেখানেই চিকিৎসা চলছে ৬৭ বছর বয়সী এই অভিনেতার।
জানা গেছে, কয়েকদিন আগে সত্যরাজের কোভিড-১৯ পরীক্ষা করা হলে ফল পজিটিভ আসে। এরপর থেকে বাড়িতেই আইসোলেশনে ছিলেন তিনি। কিন্তু হঠাৎ করেই খারাপে দিকে যেতে থাকে তার অবস্থা। পরে পরিবারের সদস্যরা তাকে হাসপাতালে নেয়। জানা গেছে, সত্যরাজের শারীরিক অবস্থা এখন স্থিতিশীল। যদিও এ বিষয়ে পরিবারের পক্ষ থেকে এখনো কোনো বিবৃতি দেওয়া হয়নি।
‘বাহুবলি’ সিনেমার ‘কাটাপ্পা’ চরিত্রে অভিনয় করে বিশেষ খ্যাতি পান সত্যরাজ। কাটাপ্পা কেন বাহুবলিকে হত্যা করেছিল—এই প্রশ্নে তোলপাড় হয়েছিল বিশ্ব।
এনএফ৭১/এনজেএ/২০২২
