শাহরুখের 'মান্নাত' উড়িয়ে দেয়ার হুমকি
নিউজফ্ল্যাশ৭১ ডেস্ক | প্রকাশিত: ১২ জানুয়ারী ২০২২, ০২:১৬ এএম
কিন্তু সম্প্রতি বলিউডের জনপ্রিয় অভিনেতা শাহরুখ খানের বিলাসবহুল বাসস্থান 'মান্নাত' বিপদের মুখে পড়েছে। অজ্ঞাত এক ব্যক্তি বোমা বিস্ফোরণের মাধ্যমে উড়িয়ে দিতে চায় কিং খানের বাড়ি।
গেল সপ্তাহে মহারাষ্ট্র পুলিশের কাছে অজ্ঞাত একটি নাম্বার থেকে ফোন কল আসে। যেখানে একজন ব্যক্তি দাবি করেন, শাহরুখের বাড়ি 'মান্নাত'সহ মুম্বাইয়ের বেশ কয়েকটি জনপ্রিয় স্থানে তিনি একাধিক বোমা বিস্ফোরণ করবেন। কলটি শহরে বেশ আতঙ্ক তৈরি করে। তাৎক্ষণিকভাবে তদারকি শুরু করে পুলি। লেহরেনের সর্বশেষ প্রতিবেদনে দাবি করা হয়েছে, শাহরুখ খানের বাসভবন 'মান্নাত'সহ মুম্বাইয়ের জনপ্রিয় স্থানগুলো উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া অজানা কলকারীকে গ্রেফতার করা হয়েছে।
জাণা গেছে, অজ্ঞাত কলার মধ্যপ্রদেশের জবলপুর জেলার জিতেশ ঠাকুর। জিতেশ একজন নিয়মিত অপরাধী। অতীতেও তিনি সিএম হেল্পলাইন এবং ১০০ তে ডায়াল করে ফেক কল দিয়ে আতঙ্ক ছড়িয়েছেন।
এনএফ৭১/এনজেএ/২০২২
