করোনায় আক্রান্ত লতা মঙ্গেশকর
নিউজফ্ল্যাশ৭১ ডেস্ক | প্রকাশিত: ১২ জানুয়ারী ২০২২, ০১:৫০ এএম
ভারতের কিংবদন্তি বর্ষীয়ান সংগীতশিল্পী লতা মঙ্গেশকর করোনায় আক্রান্ত হয়েছেন। বর্তমানে মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন আছেন তিনি।
সুর সম্রাজ্ঞীর শারীরিক পরিস্থিতি নিয়ে হাসপাতালের পক্ষ থেকে কিছুই জানানো হয়নি। তবে লতার ভাইঝি রচনা বলেছেন, 'তিনি আপাতত স্থিতিশীল। এই বয়সে করোনা আক্রান্ত হওয়ায় সাবধানতা অবলম্বনের জন্য আইসিইউ-তে রাখা হয়েছে তাকে। আমাদের ব্যক্তিগত পরিসরকে সম্মান জানানোর জন্য ধন্যবাদ। ফুফুর জন্য প্রার্থনা করবেন।’
এমনিতেই বেশ কয়েক বছর ধরে গৃহবন্দি এই গায়িকা। খুব বেশি বের হন না বাইরে। কিন্তু সোশ্যাল মিডিয়ায় ভীষণ অ্যাক্টিভ ৯২ বছর বয়সী এই শিল্পী। নিয়মিত টুইটারে পোস্ট করতেন। ধারনা করা হচ্ছে, তার ঘনিষ্ঠ কোনো ব্যক্তি অথবা পরিচারিকার থেকে সংক্রমিত হয়ে থাকতে পারেন তিনি।
এনএফ৭১/এনজেএ/২০২২
বিষয়: লতা মঙ্গেশকর করোনায় আক্রান্ত
