করোনায় আক্রান্ত সুপারস্টার মহেশ বাবু
বিনোদন ডেস্ক | প্রকাশিত: ৭ জানুয়ারী ২০২২, ১১:১০ পিএম
মহামারি করোনাভাইরাস সারাবিশ্বের মত ভারতেও ছড়িয়ে পড়ছে। দেশটিতে প্রতিদিনই লক্ষাধিক মানুষ এই ভাইরাসে আক্রান্ত হচ্ছেন। এর মধ্যে তারকার সংখ্যাও উল্লেখযোগ্য। ইতোমধ্যে বেশ কয়েকজন তারকার শরীরে ধরা পড়েছে করোনা। এবার ভাইরাসটির থাবা পড়েছে দক্ষিণী সিনেমার সুপারস্টার মহেশ বাবুর দেহে।
বৃহস্পতিবার (৬ জানুয়ারি) দিবাগত রাতে ফেসবুক ও ইনস্টাগ্রামে একটি বিবৃতির মাধ্যমে মহেশ নিজেই খবরটি নিশ্চিত করেন। তিনি বলেছেন, ‘সব ধরনের সতর্কতা অবলম্বন করা সত্ত্বেও আমার কোভিড-১৯ পজিটিভ এসেছে। তবে আমি ভালো আছি। চিকিৎসকের পরামর্শ মতো কোভিডের সব ধরনের প্রটোকল মেনে চলছি।’
মহেশ বাবু আরও বলেন, ‘যারা গত কয়েক দিনের মধ্যে আমার সংস্পর্শে এসেছেন, তাদের সবার প্রতি অনুরোধ, খুব দ্রুত করোনা পরীক্ষা করিয়ে নেবেন।’
জানা গেছে, ইংরেজি নববর্ষ উদযাপনের জন্য পরিবার নিয়ে দুবাই গিয়েছিলেন মহেশ বাবু। অবকাশ যাপন সেরে সম্প্রতি দেশে ফেরেন। ফিরেই তিনি করোনা পরীক্ষা করান, তাতে রিপোর্ট পজিটিভ আসে। তবে তার স্ত্রী ও সন্তানদের রিপোর্ট এখনো আসেনি।
এনএফ৭১/এমএ/২০২২
বিষয়: মহেশ বাবু mohesh babu করোনা corona Covid-19
