এবার শাবনূরের ছেলেও করোনা আক্রান্ত

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ৩ জানুয়ারী ২০২২, ০৩:০০ এএম

এবার শাবনূরের ছেলেও করোনা আক্রান্ত

ঢাকাই ছবির একসময়ের জনপ্রিয় নায়িকা শাবনূর করোনায় আক্রান্ত হয়ে অস্ট্রেলিয়ার সিডনির একটি হাসপাতালে ভর্তি আছেন। এবার শাবনূরের পর করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে তার পুত্রও। বিষয়টি শাবনূর নিজেই জানিয়েছেন ফেসবুকে।

জানা গেছে, শাবনূরের ছেলে আইজান নেহানের কোভিড রেজাল্ট পজিটিভ। তাকে বাসাতেই আইসোলেশনে রেখে চিকিৎসা দেয়া হচ্ছে।

শাবনূর তার স্ট্যাটাসে লেখেন, ‘আবারো অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে সকলকে জানাচ্ছি, আমি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে আসার একদিন পরই আমার একমাত্র ছেলে আইজানেরও ‘করোনা ভাইরাস’ ধরা পড়েছে।

এখন সে বাসায় আইসোলেশনে আছে। বুধবার (২৯ ডিসেম্বর) আমার ছেলের জন্মদিন ছিল কিন্তু নিজে হাসপাতালে ভর্তি থাকায় তার পাশে থাকতে পারিনি। ’ আইজান যাতে দ্রুত সুস্থ হয়ে যায় সেজন্য সবার কাছে দোয়াও চেয়েছেন শাবনূর।

এনএফ৭১/এমএ/২০২২



বিষয়: শাবনূর shabnur



Top