আইসোলেশনে নোরা ফাতেহি
বিনোদন ডেস্ক | প্রকাশিত: ১ জানুয়ারী ২০২২, ০৪:১১ এএম
করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলিউড তারকা নোরা ফাতেহি। ২৮ ডিসেম্বর (মঙ্গলবার) পরীক্ষা করালে রিপোর্ট পজিটিভ আসে তার। এরপর থেকে কোয়ারেন্টাইনে রয়েছেন তিনি। ভারতে মহামারি করোনার প্রকোপ গত সপ্তাহ থেকে বেড়েই চলেছে।
নোরা তার ইনস্টাগ্রাম পোস্টে লেখেন, ‘কোভিড বিধি মেনে এবং চিকিৎসকদের তত্ত্বাবধানে তিনি আইসোলেশনে রয়েছেন। আপাতত চিকিৎসকের পরামর্শ মেনেই চলছেন’।
‘করোনায় আক্রান্ত হওয়ার পর থেকেই বিছানা থেকে একদমই উঠতে পারছেন না তিনি। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার এবং মাস্ক পরার পরামর্শ দিয়েছেন নোরা।
বুধবার (২৯ ডিসেম্বর) অর্জুন কাপুর, খুশি কাপুর এবং অংশুলা কাপুরের করোনায় আক্রান্ত হওয়ার খবর প্রকাশ্যে এসেছে। তার কয়েক দিন আগেই আক্রান্ত হয়েছিলেন কারিনা খান এবং অমৃতা অরোরা।
এনএফ৭১/এমএ/২০২১
বিষয়: আইসোলেশন নোরা ফাতেহি
