সাপের ছোবল খেলেন সালমান খান
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ২৭ ডিসেম্বর ২০২১, ০৬:০০ এএম
আর একদিন পরেই বলিউড সুপারস্টার সালমান খানের জন্মদিন। এর আগে সাপের ছোবল খেলেন তিনি।
ছুটি কাটাতে প্যানভেলে নিজের ফার্ম হাউজে অবস্থান করছেন সালমান। সেখানে তার হাতে কামড় দিয়েছে একটি সাপ। রবিবার (২৬ ডিসেম্বর) সকালে ঘটে এই দুর্ঘটনাটি। তবে সাপটি বিষাক্ত ছিল না বলে জানা গেছে।
টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, সাপে কামড়ানোর পর সালমানকে নাবি মুম্বাইয়ের এমজিএম হাসপাতালে নেওয়া হয়। সেখানে সাপের বিষের প্রতিষেধক দেওয়া হয় তাকে। সকাল নয়টা নাগাদ তাকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে। এখন ভালো আছেন তিনি।
প্রতি বছর জন্মদিন পালন করতে ফার্মহাউজে যান সালমান খান। এই বছরও গিয়েছেন। করোনার কারণে ঘনিষ্ঠজনদের নিয়েই জন্মদিনের পার্টির আয়োজনের পরিকল্পনা রয়েছে তার।
এনএফ৭১/এনজেএ/২০২১
বিষয়: Salman Khan সালমান খান
