আইন পাস করলেন নুসরাত ফারিয়া
নিউজফ্ল্যাশ৭১ ডেস্ক | প্রকাশিত: ১৬ ডিসেম্বর ২০২১, ০৪:৫৪ এএম
ইউনিভার্সিটি অব লন্ডন থেকে আইন বিষয়ে পাশ করলেন ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা নুসরাত ফারিয়া। ব্যাচেলরস অব ল’তে সেকেন্ড ক্লাস পেয়েছেন তিনি। এর সঙ্গে শেষ হলো চার বছরের শিক্ষাজীবন।
ফারিয়া বলেন, অবশেষে সৃষ্টিকর্তা আমার কথা শুনেছেন। আইন বিষয়ে পাশ করলাম। সেকেন্ড ক্লাস পেয়েছি। এ বিষয়ে আমি আমার শিক্ষককে ধন্যবাদ দিতে চাই। তার কারণেই আমার এ পড়াশোনার জার্নিটা হয়েছে। আমি আসলে সবার কাছেই কৃতজ্ঞ।
তিনি আরো বলেন - পড়াশোনা ও কাজ একসঙ্গে চালিয়ে যাওয়াটা বেশ কঠিন। আমার সহকর্মী ও পরিবার পাশে না থাকলে এটা সম্ভব হতো না। পাশ করলাম, এটা আমার শিক্ষাজীবনের সেরা প্রাপ্তি।
এনএফ৭১/এনজেএ/২০২১
বিষয়: নুসরাত ফারিয়া
