ভিকি-ক্যাটরিনার গায়ে হলুদের ছবি ভাইরাল এবার
নিউজফ্ল্যাশ৭১ ডেস্ক | প্রকাশিত: ১২ ডিসেম্বর ২০২১, ০৪:১৮ এএম
জমকালো আয়োজনে বিয়ে করেছেন বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ ও অভিনেতা ভিকি কৌশল। বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) রাজস্থানের একটি ঐতিহাসিক প্রাসাদে বিবাহবন্ধনে আবদ্ধ হন ভিক্যাট। ইতোমধ্যে সামাজিক মাধ্যমে ঝড় তুলেছে নবদম্পতির বিয়ের ছবি।
এবার প্রকাশ্যে এলো ভিকি ও ক্যাটরিনার গায়ে হলুদের ছবি। শনিবার (১১ ডিসেম্বর) ক্যাটরিনা নিজেই ইনস্টাগ্রামে শেয়ার করেছেন হলুদ মাখা ছবি। তার উচ্ছ্বল হাসি বলে দেয়, ভালোবাসার মানুষকে বিয়ে করে তিনি কতটা খুশি। ক্যাপশনেও সেই ইঙ্গিত দিয়েছেন অভিনেত্রী। ক্যাট লিখেছেন, ‘শোকর, সবর (ধৈর্য), খুশি।’
গায়ে হলুদের ছবিগুলো প্রকাশ্যে আসতেই ভাইরাল হয়ে গেছে। আপলোডের পর মাত্র ২৫ মিনিটে ছবিগুলোতে রিঅ্যাকশন ১০ লাখ ছাড়িয়ে গেছে। বোঝাই যাচ্ছে, এমন রূপে ক্যাটকে দেখে মুগ্ধ নেটিজেনরা।
এনএফ৭১/এনজেএ/২০২১
