কানাডায় পুরস্কৃত ‘রেহানা মরিয়ম নূর’ ও ‘নোনা জলের কাব্য’
বিনোদন ডেস্ক | প্রকাশিত: ১১ ডিসেম্বর ২০২১, ০২:১১ এএম
চলতি বছরের আলোচিত সিনেমা ‘রেহানা মরিয়ম নূর’ এবং ‘নোনা জলের কাব্য’ কানাডার দক্ষিণ এশীয় চলচ্চিত্র প্রতিযোগিতা MISAFF-এ তিনটি পুরস্কার জিতেছে।
‘রেহানা মরিয়ম নূর’ সিনেমার জন্য আজমেরী হক বাঁধন জিতে নিয়েছেন ‘শ্রেষ্ঠ অভিনেত্রী’ পুরস্কার। আর ‘নোনা জলের কাব্য’ সিনেমার পরিচালক রেজওয়ান শাহরিয়ার সুমিত পেয়েছেন ‘শ্রেষ্ঠ পরিচালক’ এবং চিত্রগ্রাহক চানানুন চোতরুনগ্রজ পেয়েছেন 'শ্রেষ্ঠ চিত্রগ্রাহক'-এর পুরস্কার।
বছরের শুরুতেই কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘শ্রেষ্ঠ এশীয় চলচ্চিত্র’ - নেটপ্যাক পুরস্কার জিতে ‘নোনা জলের কাব্য’। আর গেল কান চলচ্চিত্র উৎসবে প্রথম অফিশিয়াল এন্ট্রি হিসেবে আব্দুল্লাহ মোহাম্মদ সাদ পরিচালিত বাংলাদেশের চলচ্চিত্র ‘রেহানা মরিয়ম নূর’ ইতিহাসে স্থান করে নিয়েছে।
এনএফ৭১/এমএ/২০২১
