১৫ ডিসেম্বর থেকে কাজে ফিরছেন শাহরুখ খান
নিউজফ্ল্যাশ৭১ ডেস্ক | প্রকাশিত: ৮ ডিসেম্বর ২০২১, ০৩:৪৪ এএম
ছেলে আরিয়ান খান মাদককাণ্ডে গ্রেফতার হওয়ার পর নিজের ছবির সব কাজ বন্ধ রেখেছিলেন বলিউড বাদশাহ শাহরুখ খান।
এখন জামিনে মুক্ত আরিয়ান। তার মামলা নিয়ে অনেক জটিলতাই কেটে গেছে। তাই ফের শুটিং শুরু করতে চলেছেন শাহরুখ খান। শোনা যাচ্ছে, ১৫ ডিসেম্বর থেকে সিদ্ধার্থ আনন্দের ‘পাঠান’ ছবির কাজ শুরু করবেন তিনি। এবার শুটিং হবে স্পেনে। খবর আনন্দবাজার পত্রিকার।
এ জন্য শিগগিরই স্পেন পাড়ি দেবেন শাহরুখ, দীপিকা পাড়ুকোন এবং জন আব্রাহাম। শাহরুখের জন্যই ‘পাঠান’-এর শুটিং শিডিউল নতুন করে তৈরি করতে হয়েছে। ছবির প্রযোজক আদিত্য চোপড়া থেকে দীপিকা, জন প্রত্যেকেই শাহরুখের জন্য নিজেদের ব্যস্ত শিডিউল থেকে সময় বের করেছেন।
এনএফ৭১/এনজেএ/২০২১
